অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ১ (ট) সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৪৪:০১ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

আজ একটা জাদু শিখব। ক্যালকুলেটর ছাড়া, মুখে মুখে বড় সংখ্যার বর্গ। এই যে, ট।

ট, ওয়ান হান্ড্রেড এইট।

সূত্রের এ আর বি তো খালি বাক্স। বাক্সে সংখ্যাও বসে।

ওয়ান হান্ড্রেড এইট কে দুই টুকরা করি। একটা গোল সংখ্যা, যার শেষে শুধু শূন্য, ওয়ান হান্ড্রেড। আর একটা ছোট, এইট।

লিখি, সমাধান, ওয়ান হান্ড্রেড এইট এর বর্গ, ইকুয়াল টু, ওয়ান হান্ড্রেড এইট হোল স্কয়ার।

ভেঙে লিখলে, ইকুয়াল টু, ওয়ান হান্ড্রেড প্লাস এইট, হোল স্কয়ার।

দুই পদ, মাঝে প্লাস, তাই সূত্র এক। এ হলো ওয়ান হান্ড্রেড, বি হলো এইট।

ছড়া মেনে, ইকুয়াল টু, ওয়ান হান্ড্রেড হোল স্কয়ার, প্লাস টু ইনটু ওয়ান হান্ড্রেড ইনটু এইট, প্লাস এইট হোল স্কয়ার।

প্রথমটা, ওয়ান হান্ড্রেড ইনটু ওয়ান হান্ড্রেড। ওয়ান ইনটু ওয়ান, ওয়ান, তারপর চারটা শূন্য। টেন থাউজ্যান্ড।

মাঝেরটা, টু ইনটু এইট, সিক্সটিন। সাথে হান্ড্রেড এর দুইটা শূন্য। ওয়ান থাউজ্যান্ড সিক্স হান্ড্রেড।

শেষে এইট এর বর্গ, সিক্সটি ফোর।

তাহলে, ইকুয়াল টু, টেন থাউজ্যান্ড প্লাস ওয়ান থাউজ্যান্ড সিক্স হান্ড্রেড প্লাস সিক্সটি ফোর।

এবার যোগ। টেন থাউজ্যান্ড আর ওয়ান থাউজ্যান্ড সিক্স হান্ড্রেড, ইলেভেন থাউজ্যান্ড সিক্স হান্ড্রেড। সাথে সিক্সটি ফোর।

ইকুয়াল টু, ইলেভেন থাউজ্যান্ড সিক্স হান্ড্রেড সিক্সটি ফোর।

এটাই উত্তর। মনে রাখো, সংখ্যাকে গোল সংখ্যা আর ছোট সংখ্যায় ভাঙো, তারপর ছড়া।