পাঠশালা: মুখস্থ নয়, বুঝে পড়া

অষ্টম শ্রেণির গণিত ও ইংরেজি বইয়ের অনুশীলনী, সৃজনশীল আর বহুনির্বাচনি প্রশ্ন, বোর্ডে লিখে ধাপে ধাপে বোঝানো। একদম ফ্রি, বিজ্ঞাপন নেই, কম ডেটায় চলে, নামিয়ে রাখলে ইন্টারনেট ছাড়াও।

অষ্টম শ্রেণির গণিত

অষ্টম শ্রেণির ইংরেজি

যে প্রশ্নগুলো সবাই করে

পাঠশালায় পড়তে কি টাকা লাগে?

না, একদম ফ্রি। কোনো ফি নেই, সাবস্ক্রিপশন নেই, বিজ্ঞাপন নেই, লগইনও লাগে না।

কোন শ্রেণির কোন বিষয় আছে?

এখন আছে অষ্টম শ্রেণির গণিত (অধ্যায় ২), অষ্টম শ্রেণির গণিত (অধ্যায় ৪), অষ্টম শ্রেণির গণিত (অধ্যায় ৮), অষ্টম শ্রেণির ইংরেজি (Grammar)। NCTB-র পাঠ্যবই ধরে ধরে, অধ্যায় আর অনুশীলনী মিলিয়ে। নতুন অধ্যায় নিয়মিত যোগ হচ্ছে।

এক ঘণ্টার ক্লাসে কত ডেটা লাগে?

২০ থেকে ২৫ MB। এখানে ভিডিও নামে না: বোর্ডের লেখা তোমার ফোনেই আঁকা হয়, ইন্টারনেট থেকে আসে শুধু শিক্ষকের কথা। সাধারণ ভিডিও ক্লাসে লাগে এর দশ গুণ, তাই দুর্বল নেটওয়ার্কেও চলে।

ইন্টারনেট ছাড়া পড়া যায়?

যায়। ক্লাস খুলে উপরের "নামিয়ে রাখো" চাপো। বোর্ডের লেখা, ছবি আর শিক্ষকের কথা অ্যাপের ভেতরেই থেকে যাবে, পরে ইন্টারনেট ছাড়াই দেখা যাবে। এটা ভিডিও ফাইল না, তাই গ্যালারিতে দেখাবে না। "আমার পড়া" থেকে মুছেও ফেলা যায়।

নির্দিষ্ট একটা অংক কীভাবে খুঁজব?

"খুঁজি"-তে লেখো, যেমন "প্রশ্ন ১৪" বা "সৃজনশীল"। প্রতিটা অংকের আলাদা লিংক আছে, চাপলে ঠিক সেখান থেকে শুরু হয়।

অ্যাপ হিসেবে কীভাবে রাখব?

Android-এ Chrome-এর মেনু থেকে "Install app" বা "Add to Home screen"। iPhone-এ Safari-তে Share চেপে "Add to Home Screen"। তাহলে হোম স্ক্রিন থেকে এক চাপে খুলবে।

শিক্ষক বা অভিভাবক কীভাবে কাজে লাগাবেন?

যেকোনো অংকের লিংক শেয়ার করা যায়: ক্লাস খুলে "শেয়ার" চাপলে যে অংকটা চলছে তার লিংক যায়। ক্লাসের পরে বাসার কাজ হিসেবে দেওয়া যায়।

আমার অগ্রগতি কি কেউ দেখে?

না। কোন অংক শেষ করলে, কোথায় থামলে, সব শুধু তোমার ফোনেই থাকে। আমরা কিছু জমাই না।