অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ১৩ (ক) সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:৫৬:০৭ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

এবার শেষ প্রশ্ন, তেরো নম্বর, এই যে। দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো।

অন্তর মানে বিয়োগফল। তাই একটা কিছুর বর্গ, মাইনাস আরেকটা কিছুর বর্গ, এই চেহারায় লিখতে হবে।

হাতিয়ার একটু আগেই লিখেছি, এ বি এর এই রূপটা। মুখে বলো, যোগের অর্ধেকের বর্গ, মাইনাস বিয়োগের অর্ধেকের বর্গ।

সংখ্যায় দেখি। সিক্স ইনটু ফোর, টুয়েন্টি ফোর। যোগের অর্ধেক ফাইভ, বিয়োগের অর্ধেক ওয়ান। ফাইভ স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার, সেই টুয়েন্টি ফোর!

এবার ক, ফাইভ পি মাইনাস থ্রি কিউ, ইনটু পি প্লাস সেভেন কিউ।

এখানে প্রথম ব্র্যাকেটটা পুরোটাই এ, দ্বিতীয়টা পুরোটাই বি।

লিখি, সমাধান, আমরা জানি, এ বি ইকুয়াল টু, এ প্লাস বি বাই টু হোল স্কয়ার, মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার।

সুতরাং, ফাইভ পি মাইনাস থ্রি কিউ, ইনটু পি প্লাস সেভেন কিউ,

দুই ব্র্যাকেট বসিয়ে খুলে লিখি। ইকুয়াল টু, ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস পি প্লাস সেভেন কিউ, বাই টু, হোল স্কয়ার,

বিয়োগের ভাগে পুরো দ্বিতীয় ব্র্যাকেট বিয়োগ হবে। ব্র্যাকেটের সামনে মাইনাস বসলে, ভেতরের দুইটা চিহ্নই উল্টে যায়।

তাই, মাইনাস, ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাস পি মাইনাস সেভেন কিউ, বাই টু, হোল স্কয়ার।

একই জাতের পদ মেলাই। ইকুয়াল টু, সিক্স পি প্লাস ফোর কিউ বাই টু হোল স্কয়ার, মাইনাস, ফোর পি মাইনাস টেন কিউ বাই টু, হোল স্কয়ার।

ওপরে টু কমন নিলে নিচের টু এর সাথে কেটে যায়। ইকুয়াল টু, থ্রি পি প্লাস টু কিউ, হোল স্কয়ার, মাইনাস, টু পি মাইনাস ফাইভ কিউ, হোল স্কয়ার।

দেখো, এটাই বর্গের অন্তর। একটার বর্গ মাইনাস আরেকটার বর্গ।