অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১
প্রশ্ন ২ (খ) সমাধান
সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:০৫:২৫ থেকে, ২ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
এবার খ। টু এ প্লাস থ্রি বি হোল স্কয়ার, মাইনাস টু, টু এ প্লাস থ্রি বি, থ্রি বি মাইনাস এ, প্লাস থ্রি বি মাইনাস এ হোল স্কয়ার।
এটা দুজনে করি। বলো তো, কোন দুইটা টুকরা বারবার আসছে?
একদম! এবার ডাকনাম এক্স আর ওয়াই। লিখি, সমাধান, ধরি, টু এ প্লাস থ্রি বি ইকুয়াল টু এক্স, এবং থ্রি বি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই।
মাঝে মাইনাস, তাই সূত্র দুই। সুতরাং, প্রদত্ত রাশি ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার।
ইকুয়াল টু, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার।
আসল নাম ফেরত দিই। ইকুয়াল টু, টু এ প্লাস থ্রি বি, মাইনাস, থ্রি বি মাইনাস এ, তার হোল স্কয়ার।
এবার ব্র্যাকেট খুলে তুমি বলো।
দাঁড়াও, এখানে অনেকেই ভুল করে। ব্র্যাকেটের আগে এই মাইনাস ভেতরের সব চিহ্ন উল্টে দেয়।
প্লাস থ্রি বি হয়ে যায় মাইনাস থ্রি বি, মাইনাস এ হয়ে যায় প্লাস এ।
তাহলে লিখি, ইকুয়াল টু, টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি প্লাস এ, হোল স্কয়ার।
থ্রি বি কাটাকাটি। টু এ প্লাস এ, থ্রি এ।
ইকুয়াল টু, থ্রি এ হোল স্কয়ার, ইকুয়াল টু, নাইন এ স্কয়ার।
এটাই উত্তর। মনে রাখো, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে, খোলার সময় ভেতরে সব উল্টো।