অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ৩
বহুনির্বাচনি ৬ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১২:৫৭ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
ছয় নম্বর। মাইনাস এ মাইনাস বি এর বর্গ কোনটি?
ক, মাইনাস এ স্কয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কয়ার। খ, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার।
গ, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। ঘ, এ স্কয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কয়ার।
সামিহা, কোনটা আগে কাটা যায়?
শাবাশ! থাকল খ আর গ। পার্থক্য শুধু মাঝের চিহ্নে। এবার ঠিক করে দেখি।
লিখি, মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, ইকুয়াল টু, মাইনাস, ব্র্যাকেটে এ প্লাস বি, তার হোল স্কয়ার।
দুইটা পদেই মাইনাস, তাই মাইনাসটা বাইরে আনলাম। আর মাইনাস ইনটু মাইনাস প্লাস, তাই বর্গে মাইনাস থাকে না।
তাই, ইকুয়াল টু, এ প্লাস বি হোল স্কয়ার, ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার।
উত্তর গ। খ হলো এ মাইনাস বি এর বর্গ। ওখানে দুইটা পদের চিহ্ন আলাদা, তাই মাঝে মাইনাস।
মনে রাখো: দুইটা পদেই মাইনাস হলে, বর্গটা প্লাসের বর্গের মতোই।