অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ৩
সংক্ষিপ্ত প্রশ্ন ১ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ২৯:৫২ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
প্রশ্ন এক। ফোর এ মাইনাস সেভেন বি এর বর্গ নির্ণয় করো।
তুমি বলো, কোন সূত্র? আর এ, বি কারা?
ঠিক। লিখি, সমাধান, ফোর এ মাইনাস সেভেন বি এর বর্গ।
ইকুয়াল টু, ফোর এ মাইনাস সেভেন বি হোল স্কয়ার।
ইকুয়াল টু, ফোর এ হোল স্কয়ার, মাইনাস টু ইনটু ফোর এ ইনটু সেভেন বি, প্লাস সেভেন বি হোল স্কয়ার।
ফোর এর বর্গ সিক্সটিন। মাঝে টু ইনটু ফোর ইনটু সেভেন, ফিফটি সিক্স। সেভেন এর বর্গ ফর্টি নাইন।
ইকুয়াল টু, সিক্সটিন এ স্কয়ার মাইনাস ফিফটি সিক্স এ বি প্লাস ফর্টি নাইন বি স্কয়ার।
মনে রাখো: মাঝের চিহ্ন ব্র্যাকেটের চিহ্ন, শেষেরটা সবসময় প্লাস।