অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ৩
সংক্ষিপ্ত প্রশ্ন ৩ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৩১:৪৮ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
প্রশ্ন তিন। সূত্রের সাহায্যে সেভেন এক্স প্লাস এইট কে সেভেন এক্স মাইনাস এইট দ্বারা গুণ করো।
দুই ব্র্যাকেটে একই দুইটা পদ, সেভেন এক্স আর এইট। শুধু চিহ্ন আলাদা, এখানে প্লাস, এখানে মাইনাস।
একদম! লিখি, সমাধান, সেভেন এক্স প্লাস এইট, ইনটু সেভেন এক্স মাইনাস এইট।
ইকুয়াল টু, সেভেন এক্স হোল স্কয়ার মাইনাস এইট হোল স্কয়ার। পাশে কারণ, যেহেতু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার।
এই তিন বিন্দুর চিহ্ন মানে যেহেতু। কারণ পাশে লিখলে উত্তর আরও পরিষ্কার হয়।
এবার হিসাব। ইকুয়াল টু, ফর্টি নাইন এক্স স্কয়ার মাইনাস সিক্সটি ফোর।
মাঝের পদ নেই কেন? খুলে গুণ করলে মাইনাস ফিফটি সিক্স এক্স আর প্লাস ফিফটি সিক্স এক্স কেটে যায়।