অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ৩

সংক্ষিপ্ত প্রশ্ন ৬ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৩৭:৩৭ থেকে, ৩ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

প্রশ্ন ছয়। সিক্স এ মাইনাস সেভেন বি মাইনাস এইট সি এর বর্গ নির্ণয় করো।

নতুন জিনিস, তিনটা পদ। কৌশল হলো, শেষের এই দুইটাকে এক ব্র্যাকেটে ভরে দুইটা পদ বানাই।

দারুণ প্রশ্ন! মাইনাস বাইরে নিলে ভেতরে চিহ্ন উল্টে যায়। মাইনাস সেভেন বি মাইনাস এইট সি, মানে মাইনাস, সেভেন বি প্লাস এইট সি।

লিখি, সমাধান, সিক্স এ মাইনাস সেভেন বি মাইনাস এইট সি এর বর্গ।

ইকুয়াল টু, সিক্স এ মাইনাস সেভেন বি মাইনাস এইট সি, হোল স্কয়ার।

ইকুয়াল টু, সিক্স এ মাইনাস, সেভেন বি প্লাস এইট সি, তার হোল স্কয়ার।

এখন দুইটা পদ, মাঝে মাইনাস, তাই সূত্র দুই। এ হলো সিক্স এ, আর বি হলো পুরো এই ব্র্যাকেট।

সূত্রে বসালে, ইকুয়াল টু, সিক্স এ হোল স্কয়ার, মাইনাস টু ইনটু সিক্স এ ইনটু সেভেন বি প্লাস এইট সি,

প্লাস সেভেন বি প্লাস এইট সি, হোল স্কয়ার।

সিক্স এ এর বর্গ থার্টি সিক্স এ স্কয়ার, আর টু ইনটু সিক্স এ, টুয়েলভ এ। শেষের বর্গটা সূত্র এক দিয়ে খুলি।

ইকুয়াল টু, থার্টি সিক্স এ স্কয়ার মাইনাস টুয়েলভ এ, ইনটু সেভেন বি প্লাস এইট সি,

প্লাস সেভেন বি হোল স্কয়ার, প্লাস টু ইনটু সেভেন বি ইনটু এইট সি, প্লাস এইট সি হোল স্কয়ার।

এবার মাইনাস টুয়েলভ এ গুণ হয় ভেতরের দুইটাকেই। টুয়েলভ ইনটু সেভেন, এইটি ফোর। টুয়েলভ ইনটু এইট, নাইনটি সিক্স। দুইটাই মাইনাস।

আর শেষের তিনটা, ফর্টি নাইন বি স্কয়ার, ওয়ান হান্ড্রেড টুয়েলভ বি সি, সিক্সটি ফোর সি স্কয়ার।

ইকুয়াল টু, থার্টি সিক্স এ স্কয়ার মাইনাস এইটি ফোর এ বি মাইনাস নাইনটি সিক্স এ সি,

প্লাস ফর্টি নাইন বি স্কয়ার প্লাস ওয়ান হান্ড্রেড টুয়েলভ বি সি প্লাস সিক্সটি ফোর সি স্কয়ার।

শেষে সাজিয়ে লিখি, আগে তিনটা বর্গ। ইকুয়াল টু, থার্টি সিক্স এ স্কয়ার প্লাস ফর্টি নাইন বি স্কয়ার প্লাস সিক্সটি ফোর সি স্কয়ার,

মাইনাস এইটি ফোর এ বি মাইনাস নাইনটি সিক্স এ সি প্লাস ওয়ান হান্ড্রেড টুয়েলভ বি সি।

প্রশ্নে সেভেন বি আর এইট সি, দুইটাই মাইনাস ছিল। মাইনাস ইনটু মাইনাস, প্লাস। মনে রাখো: তিন পদে দুইটাকে এক ব্র্যাকেটে ভরো।