অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ২
কাজ ১ (১) সমাধান
সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৫৩:২২ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
কাজ এক, প্রথম অঙ্ক। টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো। দুই পদ, মাঝে প্লাস, তাই সূত্র এক।
লিখি, সমাধান, টু এ প্লাস ফাইভ বি হোল স্কয়ার।
ছড়া মেনে, ইকুয়াল টু, টু এ হোল স্কয়ার প্লাস টু ইনটু টু এ ইনটু ফাইভ বি প্লাস ফাইভ বি হোল স্কয়ার।
ইকুয়াল টু, ফোর এ স্কয়ার প্লাস টুয়েন্টি এ বি প্লাস টুয়েন্টি ফাইভ বি স্কয়ার।
মাঝেরটা এলো টু ইনটু টু ইনটু ফাইভ থেকে, টুয়েন্টি।