অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১

প্রশ্ন ১ (ঙ) সমাধান

ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৩৬:৫৩ থেকে, ৩ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

এতক্ষণ সব রাশিতে মাঝে প্লাস ছিল। এবার ঙ, সিক্স পি মাইনাস সেভেন।

নতুন জিনিস একটাই, মাঝে মাইনাস। কার্ড বলছে, মাইনাস হলে সূত্র ছয়।

এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু, এ কিউব মাইনাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস বি কিউব।

ছড়া একই, শুধু চিহ্নগুলো প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস। যে পদে বি এর পাওয়ার বিজোড়, ওয়ান বা থ্রি, সেখানেই মাইনাস।

এখানে এ হলো সিক্স পি, আর বি হলো সেভেন। মাইনাসটা সূত্রেই আছে, তাই বি শুধু সেভেন।

পারে। বি একটা খালি বাক্স, সংখ্যা বা অক্ষর যা খুশি বসানো যায়। এখানে বাক্সে সেভেন।

লিখি, সমাধান, সিক্স পি মাইনাস সেভেন এর ঘন।

ইকুয়াল টু, সিক্স পি মাইনাস সেভেন হোল কিউব।

চিহ্ন মেনে বসাই। ইকুয়াল টু, সিক্স পি হোল কিউব, মাইনাস থ্রি ইনটু সিক্স পি হোল স্কয়ার ইনটু সেভেন,

তারপর প্লাস থ্রি ইনটু সিক্স পি ইনটু সেভেন হোল স্কয়ার, মাইনাস সেভেন হোল কিউব।

একটা একটা সহজ করি। সিক্স পি হোল কিউব, সিক্স ইনটু সিক্স ইনটু সিক্স, টু হান্ড্রেড সিক্সটিন, সাথে পি কিউব।

দ্বিতীয়টায় সিক্স পি হোল স্কয়ার, থার্টি সিক্স পি স্কয়ার। থ্রি ইনটু থার্টি সিক্স, ওয়ান হান্ড্রেড এইট। ইনটু সেভেন, সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স।

তৃতীয়টায় সেভেন হোল স্কয়ার, ফর্টি নাইন। থ্রি ইনটু সিক্স, এইটিন। এইটিন ইনটু ফর্টি নাইন কঠিন লাগছে?

সহজ রাস্তা আছে। ফর্টি নাইন মানে ফিফটি থেকে ওয়ান কম। এইটিন ইনটু ফিফটি, নাইন হান্ড্রেড। তারপর একটা এইটিন বাদ, এইট হান্ড্রেড এইটি টু।

ভেঙে করি। সেভেন ইনটু সেভেন, ফর্টি নাইন। ফর্টি নাইন ইনটু সেভেন, থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি। আর এর চিহ্ন সূত্রেই মাইনাস।

সব মিলিয়ে, ইকুয়াল টু, টু হান্ড্রেড সিক্সটিন পি কিউব মাইনাস সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স পি স্কয়ার,

তারপর প্লাস এইট হান্ড্রেড এইটি টু পি, মাইনাস থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি।

এটাই ঙ এর উত্তর। মনে রাখো, সূত্র ছয়ে চিহ্ন প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস। শেষেরটাও মাইনাস।