অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১

প্রশ্ন ৫ সমাধান

ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:১২:০৬ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন পাঁচ। টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টিন এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স হলে,

এইট এক্স কিউব প্লাস টুয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান নির্ণয় করো।

এইট এক্স কিউব আর টুয়েন্টি সেভেন ওয়াই কিউব, কার কিউব?

দারুণ! এ হলো টু এক্স, বি হলো থ্রি ওয়াই। আর এ প্লাস বি দেওয়াই আছে, থার্টিন।

এবার তুমি বলো, এ বি কত?

আবার দেখো তো। এ বি মানে এ ইনটু বি, মানে টু এক্স ইনটু থ্রি ওয়াই।

একদম! লিখি, সমাধান, দেওয়া আছে, টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু থার্টিন এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স।

প্রদত্ত রাশি ইকুয়াল টু, এইট এক্স কিউব প্লাস টুয়েন্টি সেভেন ওয়াই কিউব, ইকুয়াল টু, টু এক্স হোল কিউব প্লাস থ্রি ওয়াই হোল কিউব।

অনুসিদ্ধান্ত সাত দিয়ে, ইকুয়াল টু, টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব, মাইনাস থ্রি ইনটু টু এক্স ইনটু থ্রি ওয়াই, ইনটু টু এক্স প্লাস থ্রি ওয়াই।

মান বসাই। থ্রি ইনটু টু ইনটু থ্রি, এইটিন, আর এক্স ওয়াই সিক্স। ইকুয়াল টু, থার্টিন হোল কিউব, মাইনাস এইটিন ইনটু সিক্স ইনটু থার্টিন।

থার্টিন হোল কিউব, টু থাউজ্যান্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন। এইটিন ইনটু সিক্স ইনটু থার্টিন, ওয়ান থাউজ্যান্ড ফোর হান্ড্রেড ফোর।

বিয়োগ করি। ইকুয়াল টু, টু থাউজ্যান্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন মাইনাস ওয়ান থাউজ্যান্ড ফোর হান্ড্রেড ফোর, ইকুয়াল টু সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি।

নির্ণেয় মান সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি। মনে রাখো, এ বি মানে পুরো এ ইনটু পুরো বি।