অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩
বহুনির্বাচনি ২০ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১৯:৪৮ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
বিশ নম্বর, ওয়ান টু থ্রি ধরনের। ওয়াই স্কয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে,
ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু জিরো। টু, ওয়াই স্কয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কয়ার ইকুয়াল টু টু। থ্রি, ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়াল টু থ্রি।
আগে প্রশ্নের রাশিটা দেখো। চার পয়েন্ট একের কোন সূত্রের চেহারা?
শাবাশ! লিখি, ওয়াই মাইনাস ওয়ান হোল স্কয়ার ইকুয়াল টু জিরো, তাই ওয়াই ইকুয়াল টু ওয়ান।
কোনো কিছুর বর্গ জিরো হলে, ভেতরটাই জিরো।
ওয়ান বসাই, আগে সন্দেহের থ্রি নম্বরে। ওয়ান প্লাস ওয়ান, টু। থ্রি না, তাই ভুল।
থ্রি আছে এমন সব অপশন একসাথে বাদ। উত্তর ক।