অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩
বহুনির্বাচনি ২৩ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ২২:০৪ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
তেইশ আর চব্বিশ, একই তথ্য। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান।
যোগ আর বিয়োগ দেওয়া। সামিহা, এক্স আর ওয়াই কত?
শাবাশ! লিখি, এক্স ইকুয়াল টু থ্রি, ওয়াই ইকুয়াল টু টু।
তেইশ নম্বর। টু ইনটু, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এর মান কত?
ক, টুয়েলভ। খ, থার্টিন। গ, টুয়েন্টি ফোর। ঘ, টুয়েন্টি সিক্স। সামিহা, বসাও তো।
আবার দেখো তো। ব্র্যাকেটের সামনে কে বসে আছে?
শাবাশ! লিখি, টু ইনটু নাইন প্লাস ফোর, ইকুয়াল টু টু ইনটু থার্টিন, ইকুয়াল টু টুয়েন্টি সিক্স।
উত্তর ঘ। থার্টিন হলো অর্ধেক কাজ, সামনের টু ভুললেই ফাঁদ।