অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩
বহুনির্বাচনি ৩২ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৩০:২৭ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
বত্রিশ আর তেত্রিশ, একই তথ্য। পি ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এবং কিউ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়ান।
বত্রিশ নম্বর। পি এর ঘন নিচের কোনটি?
ক তে সব প্লাস। খ তে মাইনাস, প্লাস, মাইনাস। গ শুরু পাওয়ার ফাইভে। ঘ তে প্লাস, মাইনাস, মাইনাস।
ঘন মানে হোল কিউব। সামিহা, আগে কোনটা কাটবে?
দারুণ! এবার চিহ্ন। বিয়োগের হোল কিউবে চিহ্ন পালা করে আসে, প্লাস মাইনাস প্লাস মাইনাস।
লিখি, পি কিউব ইকুয়াল টু, এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কয়ার মাইনাস ওয়ান।
উত্তর খ। ক তে সব প্লাস, ঘ তে পালা ভাঙা।