অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩

বহুনির্বাচনি ৫ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৬:৫৩ থেকে, ১ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

পাঁচ নম্বর। রুট টু এর ঘন কত?

ক, টু টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি। খ, টু রুট টু। গ, থ্রি রুট টু। ঘ, এইট।

ঘন মানে কিউব। সামিহা, কোনটা আগে কাটা যায়?

ঠিক! লিখি, রুট টু হোল কিউব, ইকুয়াল টু, রুট টু ইনটু রুট টু ইনটু রুট টু, ইকুয়াল টু টু রুট টু।

এখানে প্রথম দুইটা রুট টু মিলে শুধু টু। বাকি থাকে একটা রুট টু।

উত্তর খ। থ্রি রুট টু আসে যোগ করলে, গুণ না।

মনে রাখো: একই রুটের জোড়া, রুট ছাড়া সংখ্যা।