অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩

সংক্ষিপ্ত প্রশ্ন ৩ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৩৪:৫৪ থেকে, ১ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন তিন, সরল করো। দুইটা টুকরা বারবার, এক্স প্লাস থ্রি ওয়াই, আর এক্স মাইনাস থ্রি ওয়াই।

সহগ ওয়ান থ্রি থ্রি ওয়ান, চিহ্ন প্লাস মাইনাস পালা করে। চেনা লাগছে?

একদম! লিখি, সমাধান, ধরি, এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এ, এবং এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু বি।

প্রদত্ত রাশি, ইকুয়াল টু, সূত্র ছয়ের চার ঘর, এ আর বি দিয়ে।

সূত্র ছয় উল্টো দিকে, ইকুয়াল টু, এ মাইনাস বি হোল কিউব।

মান বসিয়ে, ইকুয়াল টু, এক্স প্লাস থ্রি ওয়াই, মাইনাস ব্র্যাকেটে এক্স মাইনাস থ্রি ওয়াই, তার হোল কিউব।

চিহ্ন উল্টে খুলি। ইকুয়াল টু, এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই, হোল কিউব।

এক্স কেটে যায়। ইকুয়াল টু, সিক্স ওয়াই হোল কিউব, ইকুয়াল টু টু হান্ড্রেড সিক্সটিন ওয়াই কিউব।