অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩
সংক্ষিপ্ত প্রশ্ন ৫ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৩৬:৫৫ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
প্রশ্ন পাঁচ। এম মাইনাস এন ইকুয়াল টু এইট এবং এম এন ইকুয়াল টু ফিফটিন হলে, এম কিউব মাইনাস এন কিউব এর মান নির্ণয় করো। বিয়োগফল আর গুণফল জানা, তাই অনুসিদ্ধান্ত আট, ধাপ প্লাস।
লিখি, সমাধান, দেওয়া আছে, এম মাইনাস এন ইকুয়াল টু এইট এবং এম এন ইকুয়াল টু ফিফটিন।
প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এম কিউব মাইনাস এন কিউব।
ইকুয়াল টু, এম মাইনাস এন হোল কিউব, প্লাস থ্রি এম এন ইনটু এম মাইনাস এন।
মান বসিয়ে, ইকুয়াল টু, এইট কিউব প্লাস থ্রি ইনটু ফিফটিন ইনটু এইট, ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস থ্রি হান্ড্রেড সিক্সটি, ইকুয়াল টু এইট হান্ড্রেড সেভেন্টি টু।
নির্ণেয় মান এইট হান্ড্রেড সেভেন্টি টু। মনে রাখো: বিয়োগের ঘনে ধাপ প্লাস।