অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩

সংক্ষিপ্ত প্রশ্ন ৮ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৪০:৫৭ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন আট। এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন হলে, এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করো। ছদ্মবেশী কিউবটা কে?

ঠিক ধরেছ। তাই ওয়ানকে লিখব এইট মাইনাস সেভেন। এবার সমাধান, দেওয়া আছে, এক্স ইকুয়াল টু মাইনাস সেভেন।

প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস ওয়ান।

সূত্র পাঁচের ছাঁচে সাজাই, এ এর জায়গায় এক্স, বি এর জায়গায় টু, শেষে মাইনাস সেভেন।

ইকুয়াল টু, এক্স প্লাস টু হোল কিউব, মাইনাস সেভেন।

মান বসিয়ে, ইকুয়াল টু, মাইনাস সেভেন প্লাস টু, হোল কিউব, মাইনাস সেভেন।

সামিহা, মাইনাস ফাইভ এর কিউব কত?

আবার দেখো তো। মাইনাস ফাইভ তিনবার গুণ হচ্ছে। চিহ্নটা কী থাকে?

শাবাশ! লিখি, ইকুয়াল টু, মাইনাস ফাইভ হোল কিউব মাইনাস সেভেন, ইকুয়াল টু মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ মাইনাস সেভেন, ইকুয়াল টু মাইনাস ওয়ান হান্ড্রেড থার্টি টু।

নির্ণেয় মান মাইনাস ওয়ান হান্ড্রেড থার্টি টু। মনে রাখো: মাইনাসের কিউব, মাইনাসই থাকে।