অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ২
সৃজনশীল প্রশ্ন ০৪ (গ) সমাধান
সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৩১:১০ থেকে, ৩ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার গ। লিখি, দেওয়া আছে, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার।
ক্যাপিটাল কিউ ইকুয়াল টু জিরো হলে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু জিরো।
মাইনাস আর স্কয়ার ওপারে যায়। বা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এই প্রমাণ আগে দেখেছ? কী করব?
দারুণ মনে রেখেছ! লিখি, বা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল কিউব, ইকুয়াল টু, আর স্কয়ার হোল কিউব। উভয়পক্ষকে ঘন করে।
বামপক্ষে সূত্র পাঁচের কোন রূপ, কেন?
শাবাশ! লিখি, বা, পি স্কয়ার হোল কিউব প্লাস কিউ স্কয়ার হোল কিউব, প্লাস থ্রি পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার সিক্স।
ব্র্যাকেটে আর স্কয়ার বসাই, পাওয়ার গুণ করি।
সুতরাং, পি টু দ্য পাওয়ার সিক্স প্লাস কিউ টু দ্য পাওয়ার সিক্স প্লাস থ্রি পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার, ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার সিক্স। প্রমাণিত।
মনে রাখো: স্কয়ার দেওয়া, সিক্স চাওয়া হলে দুই পাশ কিউব, তারপর দ্বিতীয় রূপ।
আজ তিনটা শিক্ষা। এক, সিক্স ভাঙতে আগে বর্গের বিয়োগ। দুই, ফোর পেতে দুইবার বর্গ। তিন, সিক্সের প্রমাণে দুই পাশ কিউব।
খাতায় নিজে করো, এই রাশিটা।
উত্তর মিলাও। এইট মানে টু কিউব। এক্স প্লাস টু, ইনটু এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর।
এবার সৃজনশীল প্রশ্ন পাঁচ। উদ্দীপক, এক্স স্কয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, যেখানে এক্স গ্রেটার দ্যান ওয়ান।
ক, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো।
খ, প্রমাণ করো যে, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু ফোর।
গ, এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো।