অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ২

সৃজনশীল প্রশ্ন ০৪ (ক) সমাধান

সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ২৭:০২ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

ভয় নেই। সিক্স মানে থ্রি ইনটু টু। তাই এক্স টু দ্য পাওয়ার সিক্স, এক্স কিউব হোল স্কয়ার। আর ওয়ান, ওয়ান স্কয়ার।

তাহলে দুইটা বর্গের বিয়োগ, কোন সূত্র?

ঠিক, সূত্র তিন। লিখি, ক, ক্যাপিটাল আর ইকুয়াল টু, এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, ইকুয়াল টু, এক্স কিউব হোল স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার।

যোগ ইনটু বিয়োগ। ইকুয়াল টু, এক্স কিউব প্লাস ওয়ান, ইনটু এক্স কিউব মাইনাস ওয়ান।

এখানেই শেষ না। প্রথমটা দুই কিউবের যোগ, দ্বিতীয়টা বিয়োগ। কারণ ওয়ানও তো ওয়ানের কিউব।

তাই লিখি, ইকুয়াল টু, এক্স কিউব প্লাস ওয়ান কিউব, ইনটু এক্স কিউব মাইনাস ওয়ান কিউব।

প্রথম ব্র্যাকেটে সূত্র সাত, দ্বিতীয় ব্র্যাকেটে সূত্র আট। দুইটাতেই এ হলো এক্স, আর বি হলো ওয়ান।

চিহ্ন মনে আছে? ছোট ব্র্যাকেটে একই, মাঝে উল্টো, বাকি সবসময় প্লাস।

লিখি, ইকুয়াল টু, এক্স প্লাস ওয়ান, ইনটু এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, ইনটু এক্স মাইনাস ওয়ান, ইনটু এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান।

সাজিয়ে লিখি, ছোট দুইটা ব্র্যাকেট আগে।

নির্ণেয় উৎপাদক, এই চারটা ব্র্যাকেট।

মনে রাখো: পাওয়ার সিক্স ভাঙতে আগে বর্গের বিয়োগ, তারপর কিউবের সূত্র।