অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ২
কাজ ২ (১) সমাধান
সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ১:০০:১৪ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার পৃষ্ঠা ঊনষাটের কাজ। এক, সরল করো। দুইটা ব্র্যাকেটের কিউবের বিয়োগ, তারপর সিক্স এক্স ইনটু দুইটাই।
একই দুইটা টুকরা বারবার। কার্ডের কোন সারি?
শাবাশ। লিখি, সমাধান, ধরি, সেভেন এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এ, এবং ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু বি।
সুতরাং, এ মাইনাস বি, ইকুয়াল টু, সেভেন এক্স মাইনাস সিক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, ইকুয়াল টু টু এক্স।
আর সিক্স এক্স মানে থ্রি ইনটু টু এক্স, মানে থ্রি ইনটু এ মাইনাস বি।
লিখি, এখন, প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি।
এটা সূত্র ছয়ের দ্বিতীয় রূপ। ইকুয়াল টু, এ মাইনাস বি হোল কিউব, ইকুয়াল টু, টু এক্স হোল কিউব, ইকুয়াল টু এইট এক্স কিউব।