অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬

বহুনির্বাচনি ১১ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ২২:৫৮ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

এগারো নম্বর। এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস ফর্টি টু এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?

ক, এক্স মাইনাস সিক্স, ইনটু এক্স মাইনাস সেভেন। খ, এক্স মাইনাস সিক্স, ইনটু এক্স প্লাস সেভেন। গ, এক্স প্লাস সিক্স, ইনটু এক্স প্লাস সেভেন। ঘ, এক্স মাইনাস সেভেন, ইনটু এক্স প্লাস সিক্স।

আগে লক্ষ্য দুইটা ঠিক করি। ধ্রুবক মাইনাস ফর্টি টু। আর মাঝের পদ মাইনাস এক্স, মানে মাইনাস ওয়ান ইনটু এক্স, তাই সহগ মাইনাস ওয়ান।

লিখি, গুণফল মাইনাস ফর্টি টু, যোগফল মাইনাস ওয়ান।

ক তে মাইনাস সিক্স ইনটু মাইনাস সেভেন, প্লাস ফর্টি টু, কারণ মাইনাস ইনটু মাইনাস প্লাস। আমাদের চাই মাইনাস, তাই ক বাদ। গ তে দুইটাই প্লাস, গুণফলও প্লাস, তাই গ ও বাদ।

খ তে মাইনাস সিক্স ইনটু সেভেন, মাইনাস ফর্টি টু, মিলেছে। কিন্তু যোগফল, মাইনাস সিক্স প্লাস সেভেন, প্লাস ওয়ান। আমাদের চাই মাইনাস ওয়ান, তাই খ বাদ।

ঘ তে লিখি, মাইনাস সেভেন ইনটু সিক্স ইকুয়াল টু মাইনাস ফর্টি টু, এবং মাইনাস সেভেন প্লাস সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান।

দুইটা শর্তই মিলেছে। উত্তর ঘ, এক্স মাইনাস সেভেন, ইনটু এক্স প্লাস সিক্স। ফাঁদ খ, গুণফল মেলে, কিন্তু চিহ্ন উল্টো।

মনে রাখো: গুণফল মাইনাস হলে চিহ্ন উল্টো, আর বড় সংখ্যাটা পায় মাঝের পদের চিহ্ন। এখানে মাঝে মাইনাস, তাই বড় সেভেন মাইনাস।