অধ্যায় ২ · মুনাফা

উদাহরণ ৩ সমাধান

মুনাফা: উদাহরণ ৩ থেকে ৭ · ৪:৩০ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 2: Profit

শিক্ষক যা বলেন

প্রথম ধরন, মুনাফা বের করা। বইয়ের উদাহরণ তিন।

রমিজ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা রাখলেন, ঠিক করলেন ছয় বছর তুলবেন না। বার্ষিক মুনাফা দশ শতাংশ হলে, ছয় বছর পর মুনাফা কত পাবেন? মুনাফা-আসল কত হবে?

আগে লিখে ফেলি কী কী জানি। আসল পাঁচ হাজার, হার দশ শতাংশ, সময় ছয় বছর। মুনাফা কত, সেটাই প্রশ্ন।

প্রথমে ঐকিক নিয়মে, ধাপে ধাপে। দশ শতাংশ মানে, একশ টাকার এক বছরের মুনাফা দশ টাকা।

তাহলে এক টাকার এক বছরের মুনাফা কত? একশ দিয়ে ভাগ। দশ বাই একশ টাকা।

পাঁচ হাজার টাকার এক বছরে? এবার পাঁচ হাজার দিয়ে গুণ।

আর ছয় বছরে? আরও ছয় দিয়ে গুণ।

এবার কাটাকাটি। একশ দিয়ে পাঁচ হাজার কাটলে থাকে পঞ্চাশ।

দশ গুণ পঞ্চাশ পাঁচশ। পাঁচশ গুণ ছয়, তিন হাজার। মুনাফা তিন হাজার টাকা!

ছবিতে দেখো। পাঁচ হাজারের এক বছরের মুনাফা পাঁচশ। প্রতি বছর একই পাঁচশ যোগ হচ্ছে।

ছয় বছরে ছয়টা পাঁচশ, মোট তিন হাজার।

মুনাফা-আসল সমান আসল যোগ মুনাফা। পাঁচ হাজার যোগ তিন হাজার, আট হাজার টাকা।

শর্টকাট আছে, রাকিব! ঐকিক নিয়মের শেষ লাইনটা ভালো করে দেখো।

পাঁচ হাজার, মানে আসল। দশ বাই একশ, মানে হার। আর ছয়, মানে সময়।

তাহলে মুনাফা সমান আসল গুণ হার গুণ সময়। অক্ষরে লিখলে, আই সমান পি আর এন। পাশাপাশি লেখা মানেই গুণ।

আবার, এ সমান পি যোগ আই। আইয়ের জায়গায় পি আর এন বসাই। দুইটাতেই পি আছে, তাই পি কমন নিই। এ সমান পি গুণ, এক যোগ আর এন।

এবার সূত্র দিয়ে একই অঙ্ক, এক লাইনে। মুনাফা সমান পাঁচ হাজার গুণ দশ বাই একশ গুণ ছয়, তিন হাজার টাকা।

মুনাফা-আসল আট হাজার টাকা। দেখলে? একই উত্তর, অনেক কম লেখা।