অধ্যায় ২ · মুনাফা
উদাহরণ ৭ সমাধান
মুনাফা: উদাহরণ ৩ থেকে ৭ · ১১:৩৯ থেকে, ২ মিনিট
Class 8 · Math · Chapter 2: Profit
শিক্ষক যা বলেন
শেষ ধরন, সময় বের করা। উদাহরণ সাত।
বার্ষিক বারো শতাংশ মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশ টাকা হবে?
একদম ঠিক, রাকিব! দেখলে, তুমিও পারো।
বইয়ের মতো লিখি। মুনাফা চার হাজার আটশ, মূলধন দশ হাজার, হার বারো শতাংশ। তাই সময় সমান মুনাফা ভাগ, আসল গুণ মুনাফার হার। মান বসালে ওপরে চার হাজার আটশ, নিচে দশ হাজার গুণ বারো বাই একশ।
আবার ভগ্নাংশ দিয়ে ভাগ, তাই উল্টে গুণ। একশ উঠে এল ওপরে।
চার হাজার আটশ আর দশ হাজার, দুইটাকেই একশ দিয়ে কাটি, থাকে আটচল্লিশ আর একশ। বারো দিয়ে আটচল্লিশ কাটলে চার। ওপরের একশ আর নিচের একশও কেটে গেল।
থাকল শুধু চার। সময় চার বছর!
মিলিয়ে দেখো। দশ হাজারে বছরে বারো শতাংশ, বারোশ টাকা। এক বছরে বারোশ, দুই বছরে দুই হাজার চারশ, তিন বছরে তিন হাজার ছয়শ, চার বছরে চার হাজার আটশ!
এবার পুরো ক্লাস এক ছবিতে। একটা ত্রিভুজ আঁকি। ওপরে আই। নিচে তিনটা, পি, আর, এন।
যেটা খুঁজছ, আঙুল দিয়ে ঢেকে দাও। আই ঢাকলে থাকে পি আর এন পাশাপাশি, মানে গুণ।
পি ঢাকলে থাকে আই, তার নিচে আর এন। পি সমান আই বাই আর এন।
আর ঢাকলে, আর সমান আই বাই পি এন।
এন ঢাকলে, এন সমান আই বাই পি আর।
মোট টাকা চাইলে, এ সমান পি যোগ আই। ব্যস, সরল মুনাফার সব অঙ্কের চাবি এটাই।
দুইটা টিপস মনে রাখো। এক, হার বসাতে একশ দিয়ে ভাগ, হার বের করলে একশ দিয়ে গুণ। দুই, উত্তর পেলে একবার মিলিয়ে নেবে।