অধ্যায় ২ · মুনাফা

উদাহরণ ৬ সমাধান

মুনাফা: উদাহরণ ৩ থেকে ৭ · ৯:৩১ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 2: Profit

শিক্ষক যা বলেন

এবার একটা প্যাঁচানো প্রশ্ন। উদাহরণ ছয়, মন দিয়ে শোনো।

কোনো আসল তিন বছরে মুনাফা-আসলে পাঁচ হাজার পাঁচশ টাকা হয়। মুনাফা আসলের আট ভাগের তিন ভাগ। আসল কত, আর মুনাফার হার কত, বের করো।

দারুণ বুদ্ধি, সামিহা! তাই একটা ছবি আঁকি। আসলকে সমান আট টুকরা করি।

মুনাফা আসলের আট ভাগের তিন ভাগ, মানে এমন তিনটা টুকরা।

তাহলে মুনাফা-আসল, আট যোগ তিন, মোট এগারো টুকরা। এই এগারো টুকরা মিলে পাঁচ হাজার পাঁচশ টাকা।

এক টুকরা কত? পাঁচ হাজার পাঁচশকে এগারো দিয়ে ভাগ করলে পাঁচশ।

আসল আট টুকরা। আট গুণ পাঁচশ, চার হাজার টাকা!

বই এটাই করেছে অঙ্কের ভাষায়। আসল যোগ মুনাফা সমান মুনাফা-আসল। মুনাফার জায়গায় আসলের তিন বাই আট, সমান পাঁচ হাজার পাঁচশ।

আসলকে কমন নিলে, এক যোগ তিন বাই আট, গুণ আসল। এক মানে আট বাই আট, তাই যোগফল এগারো বাই আট।

এগারো বাই আট ওপাশে গেলে উল্টে যায়। তাই আসল সমান পাঁচ হাজার পাঁচশ গুণ আট বাই এগারো। এগারো দিয়ে কাটলে পাঁচশ, পাঁচশ গুণ আট, চার হাজার। ছবির উত্তরই মিলে গেল!

এবার মুনাফা। মুনাফা-আসল থেকে আসল বাদ। পাঁচ হাজার পাঁচশ বিয়োগ চার হাজার, এক হাজার পাঁচশ টাকা।

এখন চেনা কাজ। আর সমান আই বাই পি এন। ওপরে এক হাজার পাঁচশ, নিচে চার হাজার গুণ তিন।

উত্তর শতাংশে চাই। একশ দিয়ে গুণ করে পাশে শতাংশ চিহ্ন দিই। শতাংশ চিহ্ন মানেই একশ দিয়ে ভাগ, তাই মান বদলায় না।

একশ দিয়ে চার হাজার কাটলে চল্লিশ। তিন দিয়ে এক হাজার পাঁচশ কাটলে পাঁচশ।

এবার পাঁচশ আর চল্লিশ, দুইটাকেই বিশ দিয়ে কাটি। থাকে পঁচিশ আর দুই।

পঁচিশ বাই দুই, মানে পঁচিশটা আধা রুটি, সাড়ে বারোটা রুটি! আসল চার হাজার টাকা, আর মুনাফার হার সাড়ে বারো শতাংশ।