অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ১ (ড) সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৪৭:২৫ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

এবার ড, ফাইভ হান্ড্রেড নাইন্টি সেভেন।

এখানে কৌশল, কাছের গোল সংখ্যা। দেখো, ফাইভ হান্ড্রেড নাইন্টি সেভেন, সিক্স হান্ড্রেড থেকে মাত্র থ্রি কম।

তাই লিখব, সিক্স হান্ড্রেড মাইনাস থ্রি। মাঝে মাইনাস, তাই সূত্র দুই।

এবার তুমি একা। লাইনগুলো আমি লিখি, মান তুমি বলবে।

লিখি, সমাধান, ফাইভ হান্ড্রেড নাইন্টি সেভেন এর বর্গ, ইকুয়াল টু, ফাইভ হান্ড্রেড নাইন্টি সেভেন হোল স্কয়ার।

ইকুয়াল টু, সিক্স হান্ড্রেড মাইনাস থ্রি, হোল স্কয়ার।

ইকুয়াল টু, সিক্স হান্ড্রেড হোল স্কয়ার, মাইনাস টু ইনটু সিক্স হান্ড্রেড ইনটু থ্রি, প্লাস থ্রি হোল স্কয়ার।

এবার তিনটা টুকরার মান বলো তো।

আবার দেখো তো, শেষের চিহ্নটা কী হবে?

শাবাশ, নিজেই ধরলে। লিখি, ইকুয়াল টু, থ্রি হান্ড্রেড সিক্সটি থাউজ্যান্ড মাইনাস থ্রি থাউজ্যান্ড সিক্স হান্ড্রেড প্লাস নাইন।

আগে নাইন যোগ করি, তারপর বিয়োগ। এতে সহজ হয়।

ইকুয়াল টু, থ্রি হান্ড্রেড সিক্সটি থাউজ্যান্ড নাইন মাইনাস থ্রি থাউজ্যান্ড সিক্স হান্ড্রেড।

ইকুয়াল টু, থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স থাউজ্যান্ড ফোর হান্ড্রেড নাইন।

এটাই উত্তর। মনে রাখো, সংখ্যাটা গোল সংখ্যার চেয়ে ছোট হলে মাইনাস, বড় হলে প্লাস।