অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ১ (ঢ) সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৪৮:৫৮ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

এবার নতুন ধরন। ঢ, এ মাইনাস বি প্লাস সি।

পদ গুনে দেখো। এ, মাইনাস বি, প্লাস সি। তিনটা পদ।

ঠিক। তাই একটা কৌশল। দুইটা পদকে এক বাক্সে ভরি। এ মাইনাস বি, এখন একটাই পদ।

যেমন দুইটা আম এক ব্যাগে রাখলে, ব্যাগটা একটা জিনিস। ভেতরে যা থাকুক।

লিখি, সমাধান, এ মাইনাস বি প্লাস সি এর বর্গ, ইকুয়াল টু, এ মাইনাস বি প্লাস সি, হোল স্কয়ার।

বাক্সটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখাই। ইকুয়াল টু, এ মাইনাস বি ব্র্যাকেটে, প্লাস সি, তার হোল স্কয়ার।

এখন বাক্স আর সি, দুই পদ, মাঝে প্লাস, সূত্র এক। এ এর জায়গায় পুরো বাক্স, বি এর জায়গায় সি।

ছড়া মেনে, ইকুয়াল টু, এ মাইনাস বি হোল স্কয়ার, প্লাস টু ইনটু এ মাইনাস বি ইনটু সি, প্লাস সি হোল স্কয়ার।

এবার বাক্স খুলি। এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র দুই দিয়ে, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার।

মাঝেরটায় টু সি দিয়ে বাক্সের দুইজনকেই গুণ। টু এ সি, মাইনাস টু বি সি।

ইকুয়াল টু, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, প্লাস টু এ সি মাইনাস টু বি সি প্লাস সি স্কয়ার।

সাজিয়ে লিখি, আগে তিনটা বর্গ, তারপর জোড়া। টু এ সি কে লিখি টু সি এ, একই কথা।

ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ।

এটাই উত্তর। মনে রাখো, তিন পদ হলে দুইটাকে এক বাক্সে ভরো, তারপর দুই পদের সূত্র।