অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ১ (জ) সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৩৯:২১ থেকে, ১ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

এবার জ, মাইনাস এক্স মাইনাস ওয়াই।

এখানে নতুন জিনিস, দুইটা পদই মাইনাস।

ভয় নেই, একটা কৌশল আছে। দুইটা মাইনাস থেকে একটা মাইনাস বাইরে বের করে আনি।

মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, মাইনাস, ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই। মাইনাস বাইরে গেলে ভেতরের চিহ্ন উল্টে যায়।

মিলিয়ে দেখো, ব্র্যাকেট খুললে আবার মাইনাস এক্স মাইনাস ওয়াই।

লিখি, সমাধান, মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ।

ইকুয়াল টু, মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার।

ইকুয়াল টু, মাইনাস, এক্স প্লাস ওয়াই, তার হোল স্কয়ার।

এবার মজা। মাইনাসের বর্গ প্লাস, কারণ মাইনাস ইনটু মাইনাস প্লাস। তাই এই মাইনাসটা হারিয়ে যায়।

ইকুয়াল টু, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার।

এখন সূত্র এক। ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার।

এটাই উত্তর। মনে রাখো, দুইটাই মাইনাস হলে মাইনাস বাইরে আনো, বর্গে সেটা প্লাস হয়ে যায়।