অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ১ (ঝ) সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৪০:৩০ থেকে, ১ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

ঝ, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি।

এটা কোন ধরনের, তুমি চিনেছ?

ঠিক। লিখি, সমাধান, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ।

ইকুয়াল টু, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কয়ার।

ইকুয়াল টু, মাইনাস, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, তার হোল স্কয়ার।

ইকুয়াল টু, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কয়ার।

ইকুয়াল টু, এক্স ওয়াই জেড হোল স্কয়ার, প্লাস টু ইনটু এক্স ওয়াই জেড ইনটু এ বি সি, প্লাস এ বি সি হোল স্কয়ার।

মাঝে অক্ষরগুলো সাজাই, এ বি সি আগে, এক্স ওয়াই জেড পরে।

ইকুয়াল টু, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, প্লাস টু এ বি সি এক্স ওয়াই জেড, প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার।

এটাই উত্তর। সামিহা, পুরো পথটা তুমিই দেখালে।