অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ১ (থ) সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৫৬:০১ থেকে, ৩ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

এবার থ, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর। এটা দুজনে করি, বাক্সের কৌশলে।

এবার শেষের দুইটা পদ এক বাক্সে, টু কিউ মাইনাস ফাইভ আর।

লিখি, সমাধান, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এর বর্গ।

ইকুয়াল টু, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর, হোল স্কয়ার, ইকুয়াল টু, থ্রি পি প্লাস, ব্র্যাকেটে টু কিউ মাইনাস ফাইভ আর, তার হোল স্কয়ার।

এবার তুমি বলো, সূত্র এক মেনে পরের লাইন কী?

শাবাশ! লিখি, ইকুয়াল টু, থ্রি পি হোল স্কয়ার, প্লাস টু ইনটু থ্রি পি ইনটু টু কিউ মাইনাস ফাইভ আর, প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর হোল স্কয়ার।

এবার মাঝেরটা খোলো। টু ইনটু থ্রি পি, সিক্স পি। সিক্স পি দিয়ে বাক্সের দুইজনকেই গুণ করো।

প্রথমটা ঠিক। কিন্তু ফাইভ আর এর আগে কী চিহ্ন ছিল?

বাক্সের প্রত্যেকে নিজের চিহ্ন নিয়ে গুণ হয়। প্লাস ইনটু মাইনাস, মাইনাস। তাই মাইনাস থার্টি পি আর।

একদম। আর বাক্সের বর্গটা সূত্র দুই দিয়ে খুলি।

ইকুয়াল টু, নাইন পি স্কয়ার প্লাস সিক্স পি ব্র্যাকেটে টু কিউ মাইনাস ফাইভ আর, প্লাস টু কিউ হোল স্কয়ার।

তারপর মাইনাস টু ইনটু টু কিউ ইনটু ফাইভ আর, প্লাস ফাইভ আর হোল স্কয়ার।

এবার সব গুণ করি। টু কিউ এর বর্গ, ফোর কিউ স্কয়ার। মাঝে টু ইনটু টু ইনটু ফাইভ, টুয়েন্টি কিউ আর। শেষে টুয়েন্টি ফাইভ আর স্কয়ার।

ইকুয়াল টু, নাইন পি স্কয়ার প্লাস টুয়েলভ পি কিউ মাইনাস থার্টি পি আর প্লাস ফোর কিউ স্কয়ার মাইনাস টুয়েন্টি কিউ আর প্লাস টুয়েন্টি ফাইভ আর স্কয়ার।

এটাই উত্তর। মনে রাখো, বাক্সের প্রত্যেকে নিজের চিহ্ন নিয়ে গুণ হয়।