অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১
প্রশ্ন ২ (ঘ) সমাধান
সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:০৯:০২ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
এবার ঘ। এইট এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, মাইনাস, সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই, ফাইভ এক্স প্লাস ওয়াই, প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার।
এখানে লুকোচুরি। মাঝে টু নেই, আর এই টুকরাটা আলাদা। কিছু কমন নেওয়া যায়?
একদম! কমন নেওয়া মানে, সবার মধ্যে যেটা আছে, সেটা বাইরে আনা।
লিখি, সমাধান, সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু, টু ব্র্যাকেটে এইট এক্স প্লাস ওয়াই।
এবার লিখি, ধরি, এইট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এবং ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বি।
এখন মাঝে টু এসেছে। সুতরাং, প্রদত্ত রাশি ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার।
ইকুয়াল টু, এ মাইনাস বি হোল স্কয়ার।
আসল নাম ফেরত দিলে, বি এর আগে মাইনাস, তাই চিহ্ন উল্টো। ইকুয়াল টু, এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই, হোল স্কয়ার।
এখানে ওয়াই কাটাকাটি। এইট এক্স মাইনাস ফাইভ এক্স, থ্রি এক্স।
ইকুয়াল টু, থ্রি এক্স হোল স্কয়ার, ইকুয়াল টু, নাইন এক্স স্কয়ার।
এটাই উত্তর। মনে রাখো, লুকানো টু কমন নিয়ে বের করো।