অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১
প্রশ্ন ২ (ঙ) সমাধান
সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:১০:৩০ থেকে, ৩ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
শেষটা ঙ। ফাইভ এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু, হোল স্কয়ার, প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স, হোল স্কয়ার।
তারপর মাইনাস টু, ফাইভ এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু, টু প্লাস ফাইভ এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স।
এখানে মাঝের অংশটা শেষে চলে গেছে। কোনটা এ, কোনটা বি?
ঠিক। লিখি, সমাধান, ধরি, এ ইকুয়াল টু ফাইভ এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এবং বি ইকুয়াল টু টু প্লাস ফাইভ এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স।
সুতরাং, প্রদত্ত রাশি ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি, ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার।
ছড়ার ক্রমে সাজালাম, যোগে ক্রম বদলালে মান বদলায় না। এখন মাঝে মাইনাস, সূত্র দুই।
এবার লিখি, ইকুয়াল টু, এ মাইনাস বি হোল স্কয়ার। এ এর জায়গায় প্রথম ব্র্যাকেটটা, আর বি এর জায়গায় দ্বিতীয় ব্র্যাকেটটা বসাই।
চিহ্ন উল্টে, ইকুয়াল টু, ফাইভ এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস টু মাইনাস ফাইভ এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স, হোল স্কয়ার।
ফাইভ এক্স স্কয়ার কাটে, থ্রি এক্স কাটে। থাকে মাইনাস টু মাইনাস টু, মাইনাস ফোর।
লিখি, ইকুয়াল টু, মাইনাস ফোর হোল স্কয়ার, ইকুয়াল টু, সিক্সটিন।
এটাই উত্তর। মাইনাসের বর্গ প্লাস। পুরো রাশিটা শুধু একটা সংখ্যা!
আজ সরল করার তিনটা ধাপ শিখলাম।
এক, বারবার আসা টুকরা খুঁজি। দুই, ধরি দিয়ে ডাকনাম। তিন, সূত্র, তারপর আসল নাম ফেরত।
আর দুইটা সাবধানতা। ব্র্যাকেটের আগে মাইনাস, ভেতরে সব উল্টো। লুকানো টু, কমন নিয়ে বের করো।
খাতায় নিজে করো। পি প্লাস টু হোল স্কয়ার, মাইনাস টু, পি প্লাস টু, পি মাইনাস টু, প্লাস পি মাইনাস টু হোল স্কয়ার।
উত্তর মিলাও। ইকুয়াল টু, ফোর হোল স্কয়ার, ইকুয়াল টু সিক্সটিন।
দেখলে, তুমি পারো! পরের ক্লাসে গুণফল, যমজ ভাইদের সূত্র।
আগে একটা ধাঁধা। থার্টি ওয়ান ইনটু টুয়েন্টি নাইন, ইকুয়াল টু কত? মুখে মুখে।
শাবাশ! একই থার্টি আর ওয়ান, শুধু চিহ্ন উল্টো। এরা যমজ। আজ অক্ষরের যমজ।