অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ৩ (জ) সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:২৩:৩০ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

প্রথমে জ। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ইনটু এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর।

নতুন জিনিস, তিনটা ব্র্যাকেট। কোন দুইটা যমজ, তুমি বলো।

ঠিক। লিখি, সমাধান, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ইনটু এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর।

যমজ দুইটা আগে। ইকুয়াল টু, ব্র্যাকেটে এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার, ইনটু এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর।

এ স্কয়ার হোল স্কয়ার, পাওয়ারের পাওয়ার গুণ। টু ইনটু টু, ফোর।

তাহলে লিখি, ইকুয়াল টু, এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর, ইনটু এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর।

এবার দেখো তো, কী বেরিয়ে এল?

শাবাশ! সূত্র তিন আরেকবার। ইকুয়াল টু, এ টু দ্য পাওয়ার ফোর হোল স্কয়ার মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর হোল স্কয়ার।

ফোর ইনটু টু, এইট। ইকুয়াল টু, এ টু দ্য পাওয়ার এইট মাইনাস বি টু দ্য পাওয়ার এইট।

এটাই উত্তর। মনে রাখো: যমজের উত্তর থেকে আবার যমজ, শিকলের মতো।