অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১
প্রশ্ন ৩ (খ) সমাধান
সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:১৫:১৬ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
খ, ফাইভ এক্স প্লাস থার্টিন, ইনটু ফাইভ এক্স মাইনাস থার্টিন। এটা দুজনে মিলে। তুমি বলো, এ আর বি কে?
ঠিক। লিখি, সমাধান, ফাইভ এক্স প্লাস থার্টিন, ইনটু ফাইভ এক্স মাইনাস থার্টিন।
ইকুয়াল টু, ফাইভ এক্স হোল স্কয়ার মাইনাস থার্টিন হোল স্কয়ার।
এবার তুমি সহজ করো। প্রথমটা কত?
দাঁড়াও! ব্র্যাকেটের ভেতরে পুরো ফাইভ এক্স। তাই ফাইভ এরও বর্গ, এক্স এরও বর্গ।
ফাইভ ইনটু ফাইভ টুয়েন্টি ফাইভ, এক্স ইনটু এক্স এক্স স্কয়ার। তাই টুয়েন্টি ফাইভ এক্স স্কয়ার।
শাবাশ! লিখি, ইকুয়াল টু, টুয়েন্টি ফাইভ এক্স স্কয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন।
এটাই উত্তর। মনে রাখো: ব্র্যাকেটের বর্গে সংখ্যাটারও বর্গ হয়।