অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ৩

বহুনির্বাচনি ১২ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ২১:৫০ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

বারো নম্বর। থ্রি এ প্লাস থ্রি বাই এ, হোল স্কয়ার, ইকুয়াল টু নাইন হলে,

ওয়ান নম্বরে, এ প্লাস ওয়ান বাই এ, হোল স্কয়ার, ইকুয়াল টু থ্রি।

টু নম্বরে, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান।

থ্রি নম্বরে, এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান।

নিচের কোনটি সঠিক? ক, ওয়ান ও টু। খ, ওয়ান ও থ্রি। গ, টু ও থ্রি। ঘ, ওয়ান, টু ও থ্রি।

প্রশ্নের ব্র্যাকেটে কিছু চোখে পড়ে? দুই পদেই থ্রি।

দারুণ! লিখি, থ্রি স্কয়ার ইনটু, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কয়ার, ইকুয়াল টু নাইন।

থ্রি স্কয়ার নাইন। বা, নাইন ইনটু, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কয়ার, ইকুয়াল টু নাইন।

দুই পাশে নাইন দিয়ে ভাগ করি। এ প্লাস ওয়ান বাই এ, হোল স্কয়ার, ইকুয়াল টু ওয়ান।

ওয়ান নম্বর বলছে থ্রি, কিন্তু হলো ওয়ান। তাই ওয়ান ভুল। এবার বলো, কোন কোন অপশন কাটা যায়?

একদম! উত্তর গ। তবু বাকি দুইটা মিলাই। বর্গ ওয়ান হলে, এ প্লাস ওয়ান বাই এ হতে পারে ওয়ান, আবার মাইনাস ওয়ানও। ওয়ান মানটা সম্ভব, তাই টু ঠিক ধরা হয়।

আর লিখি, এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার, ইকুয়াল টু ওয়ান মাইনাস টু, ইকুয়াল টু মাইনাস ওয়ান।

সিঁড়ির ওপরের তলা ওয়ান। এক ধাপ নামলে, মাইনাস টু, কারণ এই জোড়ায় ধাপ মাত্র টু। মান যা-ই হোক, ওপরের তলা ওয়ান, তাই থ্রিও ঠিক।

মনে রাখো: একটা কথা ভুল পেলেই, যে যে অপশনে সেটা আছে, সব বাদ।