অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ৩
বহুনির্বাচনি ১৩ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ২৩:৫২ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
এবার লেখা থাকে, উদ্দীপকটি পড়ে তেরো ও চোদ্দো নং প্রশ্নের উত্তর দাও।
উদ্দীপক মানে ওপরে দেওয়া একটা তথ্য। যেমন একটা গল্প পড়ে দুইটা প্রশ্নের উত্তর দাও।
উদ্দীপক, এ স্কয়ার মাইনাস ফাইভ এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো।
তেরো নম্বর, এ প্লাস ওয়ান বাই এ এর মান কোনটি? ক, ফাইভ। খ, ওয়ান। গ, মাইনাস ওয়ান। ঘ, মাইনাস ফাইভ।
চাই এ প্লাস ওয়ান বাই এ। কিন্তু উদ্দীপকে আছে এ স্কয়ার। এ স্কয়ার থেকে এ বানাতে কী করবে?
ঠিক রাস্তা! আগে মাইনাস ফাইভ এ ওপাশে নিই। বা, এ স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এ।
এই ফাইভ এ প্লাস হলো, কারণ ওপাশে গেলে চিহ্ন উল্টে যায়।
এবার প্রতিটা পদ এ দিয়ে ভাগ করি। বা, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ।
উত্তর ক, ফাইভ। মাইনাস ফাইভ, মানে ঘ, ফাঁদ। চিহ্ন উল্টাতে ভুললে ওখানে পড়বে।