অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ৩

বহুনির্বাচনি ১৫ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ২৬:২২ থেকে, ১ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

শেষ উদ্দীপক। উদ্দীপকটি পড়ে পনেরো ও ষোলো নং প্রশ্নের উত্তর দাও।

থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এইট।

আর তার ঠিক নিচে, থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফোর।

পনেরো নম্বর, নাইন এক্স স্কয়ার প্লাস ফোর ওয়াই স্কয়ার এর মান কত? ক, সিক্সটিন। খ, টুয়েন্টি ফোর। গ, ফর্টি। ঘ, ওয়ান হান্ড্রেড।

চার নম্বর কৌশল, দুই লাইন যোগ। ওপরে প্লাস টু ওয়াই, নিচে মাইনাস টু ওয়াই। যোগ করলে এই দুইটার কী হবে?

একদম! যোগ করে, সিক্স এক্স ইকুয়াল টু টুয়েলভ, সুতরাং এক্স ইকুয়াল টু টু।

থ্রি এক্স আর থ্রি এক্স, সিক্স এক্স। এইট আর ফোর, টুয়েলভ। টুয়েলভ ভাগ সিক্স, টু।

এবার বিয়োগ করি। বিয়োগ করে, ফোর ওয়াই ইকুয়াল টু ফোর, সুতরাং ওয়াই ইকুয়াল টু ওয়ান।

এখানে থ্রি এক্স কেটে যায়। আর মাইনাস টু ওয়াই বিয়োগ মানে প্লাস টু ওয়াই, তাই ফোর ওয়াই।

এবার বসাই। নাইন ইনটু টু স্কয়ার প্লাস ফোর ইনটু ওয়ান স্কয়ার, ইকুয়াল টু থার্টি সিক্স প্লাস ফোর, ইকুয়াল টু ফর্টি।

উত্তর গ, ফর্টি। ক, সিক্সটিন, শুধু দেওয়া ফোর এর বর্গ, ফাঁদ।