অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ৩
বহুনির্বাচনি ১৪ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ২৫:০৪ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
চোদ্দো নম্বর, একই উদ্দীপক থেকে। এ মাইনাস ওয়ান বাই এ এর মান কোনটি?
ক, রুট টুয়েন্টি নাইন। খ, রুট টুয়েন্টি সেভেন। গ, রুট টুয়েন্টি থ্রি। ঘ, রুট টুয়েন্টি ওয়ান।
সব অপশনেই রুট। তাই আগে বর্গটা বের করি, শেষে রুট।
তেরো থেকে জানি, এ প্লাস ওয়ান বাই এ ফাইভ। এটা সিঁড়ির ওপরের তলা। চাই নিচের তলা।
শাবাশ! লিখি, এ মাইনাস ওয়ান বাই এ, হোল স্কয়ার, ইকুয়াল টু ফাইভ স্কয়ার মাইনাস ফোর।
ইকুয়াল টু, টুয়েন্টি ফাইভ মাইনাস ফোর, ইকুয়াল টু টুয়েন্টি ওয়ান।
সুতরাং, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট টুয়েন্টি ওয়ান। উত্তর ঘ।
বর্গ টুয়েন্টি ওয়ান হলে, মান প্লাস রুট টুয়েন্টি ওয়ান হতে পারে, মাইনাস রুট টুয়েন্টি ওয়ানও। কিন্তু অপশনে মাইনাস নেই, তাই প্লাস।
আর রুট টুয়েন্টি নাইন, মানে ক, ফাঁদ। নামার বদলে উঠলে টুয়েন্টি ফাইভ প্লাস ফোর হয়।