অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ২

কাজ ১ (৩) সমাধান

সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৫৪:৩৪ থেকে, ১ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

তিন, এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এ বি ইকুয়াল টু নাইন হলে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো।

যোগফল আর গুণফল দেওয়া, তাই সিঁড়ি। কোথা থেকে কোথায় যাবে?

শাবাশ! লিখি, সমাধান, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ইকুয়াল টু, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি।

মান বসিয়ে, ইকুয়াল টু, সেভেন হোল স্কয়ার মাইনাস টু ইনটু নাইন।

ইকুয়াল টু, ফর্টি নাইন মাইনাস এইটিন, ইকুয়াল টু থার্টি ওয়ান।

নির্ণেয় মান থার্টি ওয়ান।