অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ২
কাজ ১ (৪) সমাধান
সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৫৫:১৭ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
চার, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স হলে, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এর মান নির্ণয় করো।
এবার শুরু কোথায়, পৌঁছাব কোথায়?
একদম ঠিক! লিখি, সমাধান, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, ইকুয়াল টু, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ফোর এক্স ওয়াই।
মান বসিয়ে, ইকুয়াল টু, ফাইভ হোল স্কয়ার প্লাস ফোর ইনটু সিক্স।
ইকুয়াল টু, টুয়েন্টি ফাইভ প্লাস টুয়েন্টি ফোর, ইকুয়াল টু ফর্টি নাইন।
নির্ণেয় মান ফর্টি নাইন।