অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ২

কাজ ২ (৩) সমাধান

সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৫৮:০৪ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

তিন, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, ইনটু সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো।

অন্তর মানে বিয়োগফল। মানে উত্তর হবে, একটার বর্গ মাইনাস আরেকটার বর্গ।

প্রশ্ন দুইয়ের গ এর মতো। লিখি, সমাধান, আমরা জানি, এ বি ইকুয়াল টু, এ প্লাস বি বাই টু হোল স্কয়ার, মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার।

এখানে এ হলো পুরো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, আর বি হলো পুরো সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই।

সাবধান, পুরো বি বিয়োগ হয়। তাই বিয়োগের সময় ভেতরের দুইটা চিহ্নই উল্টে যায়।

অতএব, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, ইনটু সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই।

সূত্রে বসালে, ইকুয়াল টু, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই,

বাই টু, হোল স্কয়ার।

আর নিচের সারি, মাইনাস, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই,

বাই টু, হোল স্কয়ার।

এবার মিলিয়ে নিই। এক্সে এক্সে, ওয়াইয়ে ওয়াইয়ে যোগ।

লিখি, ইকুয়াল টু, টেন এক্স প্লাস টু ওয়াই বাই টু হোল স্কয়ার, মাইনাস, মাইনাস টু এক্স মাইনাস এইট ওয়াই বাই টু হোল স্কয়ার।

এবার টু দিয়ে ভাগ। টেন এক্স প্লাস টু ওয়াই বাই টু, ফাইভ এক্স প্লাস ওয়াই।

মাইনাস টু এক্স মাইনাস এইট ওয়াই বাই টু, মাইনাস এক্স মাইনাস ফোর ওয়াই। মাইনাসের বর্গ প্লাস, তাই মাইনাসটা চলে যায়।

ইকুয়াল টু, ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, মাইনাস এক্স প্লাস ফোর ওয়াই হোল স্কয়ার।

ঠিক বর্গ মাইনাস বর্গের চেহারা।

কাজ তিন, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো।