অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ২
কাজ ৩ (১) সমাধান
সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৫৯:৫৭ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
এক, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। কয়টা পদ, কোন সূত্র?
শাবাশ! এ, বি, সি রাশির ভেতরেই আছে, তাই সূত্রে নাম নিই পি, কিউ, আর।
লিখি, সমাধান, আমরা জানি, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার,
ইকুয়াল টু, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, প্লাস টু পি কিউ প্লাস টু কিউ আর প্লাস টু পি আর।
এখানে, এ এক্স ইকুয়াল টু পি, বি ওয়াই ইকুয়াল টু কিউ এবং সি ইকুয়াল টু আর ধরে,
এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কয়ার, ইকুয়াল টু, এ এক্স হোল স্কয়ার প্লাস বি ওয়াই হোল স্কয়ার প্লাস সি স্কয়ার,
তারপর হাত মেলানো। প্লাস টু ইনটু এ এক্স ইনটু বি ওয়াই, প্লাস টু ইনটু বি ওয়াই ইনটু সি, প্লাস টু ইনটু এ এক্স ইনটু সি।
ইকুয়াল টু, এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার, প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস টু বি সি ওয়াই প্লাস টু এ সি এক্স।