অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১
প্রশ্ন ১ (ড) সমাধান
ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৫৫:১৬ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
ড, এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউব। জ এর মতোই, শুধু মাঝে মাইনাস। তুমি বলো।
একদম। সমাধান, এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউব এর ঘন, ইকুয়াল টু, পুরোটা হোল কিউব।
চার ঘরে বসাই, চিহ্ন মাইনাস, প্লাস, মাইনাস।
টু ওয়াই কিউব হোল স্কয়ার, ফোর ওয়াই টু দ্য পাওয়ার সিক্স। আর হোল কিউব, এইট ওয়াই টু দ্য পাওয়ার নাইন।
ইকুয়াল টু, এক্স টু দ্য পাওয়ার নাইন মাইনাস সিক্স এক্স টু দ্য পাওয়ার সিক্স ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই টু দ্য পাওয়ার সিক্স মাইনাস এইট ওয়াই টু দ্য পাওয়ার নাইন।
এটাই ড এর উত্তর। জ এর সাথে মিলাও, সংখ্যা একই, শুধু চিহ্ন বদলেছে।