অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১
প্রশ্ন ১ (ঢ) সমাধান
ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৫৬:১৩ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
ঢ, ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি। এখানে নতুন হলো বড় সংখ্যা।
দেখাচ্ছি। সমাধান, ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এর ঘন, ইকুয়াল টু, পুরোটা হোল কিউব।
সূত্র ছয়ের চার ঘরে ইলেভেন এ আর টুয়েলভ বি বসাই।
ইলেভেন ইনটু ইলেভেন, ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ওয়ান। ইলেভেন দিয়ে গুণ মানে টেন দিয়ে গুণ, আর একবার যোগ।
ওয়ান থাউজ্যান্ড টু হান্ড্রেড টেন প্লাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ওয়ান, ওয়ান থাউজ্যান্ড থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান।
টুয়েলভ এর স্কয়ার ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর। ইনটু টুয়েলভ, ওয়ান থাউজ্যান্ড ফোর হান্ড্রেড ফর্টি প্লাস টু হান্ড্রেড এইটি এইট, ওয়ান থাউজ্যান্ড সেভেন হান্ড্রেড টুয়েন্টি এইট।
মাঝের দুইটা। থ্রি ইনটু ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ওয়ান, থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি। ইনটু টুয়েলভ, ফোর থাউজ্যান্ড থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স।
আর থ্রি ইনটু ইলেভেন, থার্টি থ্রি। ইনটু ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর, ফোর থাউজ্যান্ড সেভেন হান্ড্রেড ফিফটি টু।
লিখি, ইকুয়াল টু, ওয়ান থাউজ্যান্ড থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান এ কিউব মাইনাস ফোর থাউজ্যান্ড থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স এ স্কয়ার বি,
তারপর প্লাস ফোর থাউজ্যান্ড সেভেন হান্ড্রেড ফিফটি টু এ বি স্কয়ার মাইনাস ওয়ান থাউজ্যান্ড সেভেন হান্ড্রেড টুয়েন্টি এইট বি কিউব।
এটাই ঢ এর উত্তর। মনে রাখো, বড় সংখ্যা ভেঙে গুণ করো।