অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১
প্রশ্ন ১ (গ) সমাধান
ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৩৩:০২ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
গ, ফাইভ পি প্লাস টু কিউ। এবার তুমি আগে বলবে, আমি লিখব।
শাবাশ। লিখি, সমাধান, ফাইভ পি প্লাস টু কিউ এর ঘন, ইকুয়াল টু, ফাইভ পি প্লাস টু কিউ হোল কিউব।
ছড়া মেনে, ইকুয়াল টু, ফাইভ পি হোল কিউব, প্লাস থ্রি ইনটু ফাইভ পি হোল স্কয়ার ইনটু টু কিউ,
তারপর প্লাস থ্রি ইনটু ফাইভ পি ইনটু টু কিউ হোল স্কয়ার, প্লাস টু কিউ হোল কিউব।
এবার ব্র্যাকেটের স্কয়ার দুইটা তুমি খোলো।
প্রথমটা ঠিক। আবার দেখো তো, টু কিউ হোল স্কয়ার মানে কী?
একদম! সংখ্যাটাও ব্র্যাকেটের ভেতরে, তাই সংখ্যারও স্কয়ার। একইভাবে টু কিউ হোল কিউব, এইট কিউ কিউব। আর ফাইভ পি হোল কিউব, ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ পি কিউব।
বসিয়ে লিখি। ইকুয়াল টু, ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ পি কিউব, প্লাস থ্রি ইনটু টুয়েন্টি ফাইভ পি স্কয়ার ইনটু টু কিউ,
তারপর প্লাস থ্রি ইনটু ফাইভ পি ইনটু ফোর কিউ স্কয়ার, প্লাস এইট কিউ কিউব।
এবার সংখ্যাগুলো গুণ। থ্রি ইনটু টুয়েন্টি ফাইভ ইনটু টু, ওয়ান হান্ড্রেড ফিফটি। থ্রি ইনটু ফাইভ ইনটু ফোর, সিক্সটি।
ইকুয়াল টু, ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ পি কিউব প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি পি স্কয়ার কিউ প্লাস সিক্সটি পি কিউ স্কয়ার প্লাস এইট কিউ কিউব।
এটাই গ এর উত্তর। মনে রাখো, ব্র্যাকেটের ভেতরের সংখ্যারও স্কয়ার আর কিউব হয়।