অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১

প্রশ্ন ১ (খ) সমাধান

ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৩১:০৬ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

ঠিক ধরেছ! এবার খ, এক্স স্কয়ার প্লাস ওয়াই। এটা আমরা দুজন মিলে করি।

তুমি বলো, এখানে এ কে, আর বি কে?

ঠিক বলেছ। লিখি, সমাধান, এক্স স্কয়ার প্লাস ওয়াই এর ঘন।

ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস ওয়াই হোল কিউব।

ছড়া মেনে, ইকুয়াল টু, এক্স স্কয়ার হোল কিউব, প্লাস থ্রি ইনটু এক্স স্কয়ার হোল স্কয়ার ইনটু ওয়াই,

তারপর প্লাস থ্রি ইনটু এক্স স্কয়ার ইনটু ওয়াই হোল স্কয়ার, প্লাস ওয়াই হোল কিউব।

প্রথমটা তুমি সহজ করো। এক্স স্কয়ার হোল কিউব কত?

এখানে অনেকেই ভুল করে। চলো, ভেঙে দেখি।

এক্স স্কয়ার হোল কিউব মানে এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার, তিনবার।

প্রতিটা এক্স স্কয়ারে দুইটা এক্স। তিনবারে মোট ছয়টা এক্স। তাই এক্স টু দ্য পাওয়ার সিক্স।

নিয়মটা হলো, পাওয়ারের পাওয়ার হলে গুণ। টু ইনটু থ্রি, সিক্স।

শাবাশ। এক্স স্কয়ার হোল স্কয়ার, এখানেও পাওয়ার গুণ, এক্স টু দ্য পাওয়ার ফোর। তাই থ্রি এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই।

পরেরটা থ্রি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। শেষে ওয়াই কিউব।

লিখি, ইকুয়াল টু, এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই প্লাস থ্রি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব।

এটাই খ এর উত্তর। মনে রাখো, পাওয়ারের পাওয়ার হলে গুণ।