অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১

প্রশ্ন ১ (ঞ) সমাধান

ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ৪৯:৩০ থেকে, ৩ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

এবার ঞ, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটাও তিন পদ। কোন দুইটাকে ব্যাগে ভরবে?

শাবাশ! লিখি, সমাধান, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর ঘন।

ইকুয়াল টু, পুরোটা হোল কিউব। ইকুয়াল টু, ব্র্যাকেটে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, প্লাস জেড স্কয়ার, পুরোটা হোল কিউব।

সূত্র পাঁচের চার ঘরে বসাই, এ এর জায়গায় পুরো ব্যাগ, বি এর জায়গায় জেড স্কয়ার।

বাকি দুই ঘর, ছড়া মেনেই, চিহ্ন সব প্লাস।

এক নম্বর টুকরার ভেতরে কী চিহ্ন? কোন সূত্রে খুলবে?

ঠিক। চিহ্ন প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস রেখে পাশে খুলে রাখি।

দুই নম্বরে লাগবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। এটা তুমি বলো।

প্রায়! কিন্তু মাঝের টু এ বি কোথায় গেল? বর্গের ছবিতে মাঝখানে দুইটা আয়তক্ষেত্র ছিল, মনে আছে?

শাবাশ। এবার এর তিনটা পদকেই থ্রি জেড স্কয়ার দিয়ে গুণ করে পাশে লিখি।

তিন নম্বরে জেড স্কয়ার হোল স্কয়ার, জেড টু দ্য পাওয়ার ফোর। থ্রি জেড টু দ্য পাওয়ার ফোর দিয়ে ব্যাগের দুইটা পদ গুণ।

শেষে জেড স্কয়ার হোল কিউব, জেড টু দ্য পাওয়ার সিক্স। চেকলিস্টের ক্রমে সাজাই।

ইকুয়াল টু, এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার সিক্স প্লাস জেড টু দ্য পাওয়ার সিক্স, মাইনাস থ্রি এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই স্কয়ার প্লাস থ্রি এক্স স্কয়ার ওয়াই টু দ্য পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দ্য পাওয়ার ফোর জেড স্কয়ার,

লাইনটা চলবে। বাকি পদগুলোতে থ্রি আর সিক্স, চিহ্নসহ যেমন লিখছি। শেষ পদ, মাইনাস সিক্স এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার।

গুনে দেখো, এখানেও দশটা পদ। এটাই ঞ এর উত্তর। মনে রাখো, ব্যাগের বর্গে মাঝের পদ ভুলবে না।

আজকের তিনটা কথা মনে রাখো।

এক, তিন পদ হলে দুইটাকে এক ব্যাগে ভরো, তারপর সূত্র পাঁচ বা ছয়।

দুই, বড় টুকরা পাশে আলাদা খোলো। সামনের মাইনাস সব পদে যায়।

তিন, চেকলিস্ট। তিন পদের ঘনে দশটা পদ।

খাতায় নিজে করো। ঝ এর উত্তরে এম, এন, পি সবখানে ওয়ান বসাও। সংখ্যাগুলো চিহ্নসহ যোগ করলে কত হয়?

উত্তর মিলাও, জিরো। কারণ প্রশ্নে বসালেই টু প্লাস থ্রি মাইনাস ফাইভ, জিরো। আর জিরোর কিউব জিরো।

দারুণ। পরের অংশে ট থেকে ণ।