অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১

প্রশ্ন ৭ সমাধান

ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:১৫:০৮ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

শেষটা প্রশ্ন সাত। এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি হলে, এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এর মান নির্ণয় করো।

এখানেও এক্স ওয়াই দেওয়া নেই। প্রশ্ন চার মনে আছে?

শাবাশ! লিখি, সমাধান, দেওয়া আছে, এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি।

সুতরাং, প্রদত্ত রাশি ইকুয়াল টু, এক্স হোল কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব, মাইনাস এইটিন এক্স ওয়াই।

অনুসিদ্ধান্ত আট দিয়ে, ইকুয়াল টু, এক্স মাইনাস টু ওয়াই হোল কিউব, প্লাস থ্রি ইনটু এক্স ইনটু টু ওয়াই, ইনটু এক্স মাইনাস টু ওয়াই, মাইনাস এইটিন এক্স ওয়াই।

মান বসিয়ে, ইকুয়াল টু, থ্রি হোল কিউব, প্লাস থ্রি ইনটু এক্স ইনটু টু ওয়াই ইনটু থ্রি, মাইনাস এইটিন এক্স ওয়াই।

ইকুয়াল টু, টুয়েন্টি সেভেন প্লাস এইটিন এক্স ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই, ইকুয়াল টু টুয়েন্টি সেভেন।

এইটিন এক্স ওয়াই কাটাকাটি, তোমার কথাই ঠিক। নির্ণেয় মান টুয়েন্টি সেভেন। মনে রাখো, যা দেওয়া নেই, তা কেটে যায়।

আজ মান নির্ণয়ের তিনটা কথা।

এক, যোগফল আর গুণফল জানলে অনুসিদ্ধান্ত সাত, বিয়োগফল হলে আট।

দুই, এ বি মানে পুরো এ ইনটু পুরো বি।

তিন, দেখাও যে হলে বামপক্ষ থেকে ডানপক্ষে।

খাতায় নিজে করো, এই প্রশ্নটা।

উত্তর মিলাও। ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ফাইভ মাইনাস নাইনটি, থার্টি ফাইভ।

দারুণ! পরের অংশে লুকানো কিউব খোঁজার খেলা।

ঈদের নতুন জামায় বন্ধুকে দূর থেকে চেনা যায় না, মুখটা দেখলেই চিনি।

আজকের চারটা প্রশ্নে কিউব লুকিয়ে আছে অন্য সাজে, মানে ছদ্মবেশে।

চেনার উপায় এই ঘরগুলো। সহগ ওয়ান, থ্রি, থ্রি, ওয়ান। এ এর পাওয়ার কমে, বি এর বাড়ে।