অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩
বহুনির্বাচনি ১৬ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১৬:০০ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
ষোলো নম্বর। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টেন, এক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ হলে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত?
ক, ইলেভেন হান্ড্রেড। খ, নাইনটিন হান্ড্রেড। গ, ইলেভেন হান্ড্রেড ফিফটি। ঘ, থাউজ্যান্ড। সামিহা, ছোট সংখ্যা পাও?
তাহলে সোজা সূত্রে। আগে কাটি, টেন এর কিউব থাউজ্যান্ড, তার সাথে ধাপ যোগ হবে। তাই ঘ বাদ।
লিখি, টেন কিউব প্লাস থ্রি ইনটু ফাইভ ইনটু টেন, ইকুয়াল টু ইলেভেন হান্ড্রেড ফিফটি।
উত্তর গ। ইলেভেন হান্ড্রেড আসে থ্রি এর জায়গায় টু বসালে।