অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩
বহুনির্বাচনি ১৭ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১৬:৫০ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
সতেরো নম্বর। এ ইকুয়াল টু ওয়ান বাই টু হলে, টু এ প্লাস ওয়ান, ইনটু, ফোর এ স্কয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান, কত?
ক, জিরো। খ, ওয়ান। গ, টু। ঘ, থ্রি।
টু এ ঠিক ওয়ান। আর ফোর এ স্কয়ার মানে টু এ হোল স্কয়ার, সেটাও ওয়ান।
বসাই। ওয়ান প্লাস ওয়ান, ইনটু, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ইকুয়াল টু টু।
উত্তর গ, টু। ওয়ান আসে শুধু দ্বিতীয় ব্র্যাকেট দেখে থামলে।